ভোলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
138
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:০৯:৪৮ পিএম
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় উদযাপন করা হল বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সারে ১০টায় অনুষ্ঠিত হয় একটি রেলি। রেলি পরবর্তী অনুষ্ঠিত হয় বিড়াল ও কুকুর জাতীয় পশুদের ভ্যাকসিন্যাশন বা টিকাদান কার্যক্রম। ভোলা জেলা প্রানী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত টিকাদান কর্মসূচির পর অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্ত্য প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ মন্ডল।ভোলা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি এডিএম বলেন, “ভোলা জেলার প্রতিটি স্কুলে জলাঙ্ক সম্পর্কে সচেতনতামুলক সভা করে শিশুদের মধ্যে এর ভয়াবহতা স¤পর্কে বেশি বেশি প্রচার করতে পারলেই জলাতঙ্ক রোগে মৃত্যুর সংখ্যা কমে যাবে’।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর হাসপাতালের ডাঃ নাইমুল ইসলাম। বক্তারা সকলেই তাদের বক্তব্যে জলাতঙ্ক রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভোলা জেলায় কর্মরত প্রানী সম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
