ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প: চিকিৎসা পেলেন ৪৭ জন রোগী
নিজস্ব প্রতিবেদক
193
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:০৯:২৬ পিএম
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের ভেলুমিয়া শাখায় এই ক্যাম্পের আয়োজন করে।
মানসিক স্বাস্থ্য ক্যাম্পে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসেন চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বক্কর, এরিয়া ইনচার্জ শিল্পী পাল, টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, টেকনিক্যাল অফিসার মো. মিঠুন ম-ল, প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহাম্মদ, সহকারী কারিগরি কর্মকর্তা ইমরান হোসেন এবং এমএসআই জাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
ক্যাম্পে ৪৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ১০ জনকে ওষুধ সহায়তা প্রদান করা হয়। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া এ উদ্যোগ মানসিক রোগ সম্পর্কিত কুসংস্কার দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
