আজ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
613
প্রকাশিত: ৩০ মে ২০২৪ | ০৪:০৫:০৪ এএম
ফাইল-ফটো
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার পটুয়াখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী আজ সকাল ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হবেন।
পটুয়াখালীর খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ।তিনি হেলিকপ্টারযোগে মঠবাড়িয়া, পাথরঘাটার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কলাপাড়ায় অবতরণ করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ করবেন। আরো একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।এ উপলক্ষে কলাপাড়ায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
