১০ জুন থেকে চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন,এবার পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসবে
ডেস্ক রিপোর্ট
449
প্রকাশিত: ১২ মে ২০২৪ | ০৪:০৫:২৬ এএম
ফাইল-ফটো
রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, নিরাপদে স্বল্প সময় ও খরচে আম পরিবহনের লক্ষ্যে আগামী ১০ জুন থেকে পঞ্চমবারের মতো আবারও চালু হতে যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন এবং এবার এটি চলবে পদ্মা সেতু দিয়ে।
তিনি বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকাল ৪টায় ছেড়ে রাত সোয়া ২টায় ঢাকায় পৌঁছাবে।
আজ শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনের ওপর অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় রেলমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
রেলমন্ত্রী বলেন, ‘আম এমন একটি জিনিস, যেটি পচনশীল। এটি যেমন সুস্বাদু তেমন দ্রুত নষ্ট হয়ে যায়। আম পরিবহন খুবই সেনসিটিভ। রেলে আম পরিবহন করলে সেটি সেভ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির ব্যবস্থা করেছেন আপনাদের জন্য। একটা কিছু শুরু করলে সমস্যা হবে, ত্রুটি থাকবে, সেগুলো আমরা সমাধান করব।’
তিনি আরো বলেন, ‘আমাদের এসি ভ্যান আছে। সেগুলোতে আম পরিবহনের ব্যবস্থা করা হবে। আমরা শুনেছি রাজশাহীতে বেশি পান হয়, পান পরিবহনসহ অন্যান্য শস্যগু আমরা পরিবহন করব।’
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ের পরিচালক সরদার সাহাদাত আলী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
