এক দিনে ডলারের দাম ৭ টাকা বাড়লো
ডেস্ক রিপোর্ট
516
প্রকাশিত: ০৯ মে ২০২৪ | ০৪:০৫:৪৫ এএম
ফাইল-ফটো
এক লাফে ৭ টাকা বাড়ানো হলো ডলারের দাম। বুধবার (৮ মে) এক প্রজ্ঞাপনে ডলারের অফিসিয়াল দাম ১১০ থেকে ১১৭ টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।
কিন্তু গতবছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।
ডলারের দাম বৃদ্ধিতে আমদানিনির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, দাম বাড়বে পণ্যের। চাপ বাড়বে সাধারণ মানুষের, মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ১১৭ টাকা যে ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ক্রলিং পেগের মাধ্যমে বাস্তবায়ন করা গেলে ভালো। তবে এতে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমাদের দেশ আমদানিনির্ভর। দীর্ঘ দিন ধরেই আমাদের অর্থনীতি চাপে আছে। এখন হঠাৎ করেই ডলারের দাম খুব বেশি হলে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে। বিশেষ করে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে অনেক, এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবে আমদানিকারকরা।
তিনি আরও বলেন, হঠাৎ করেই ডলারের বেশি দাম বাড়ার এমন সিদ্ধান্তে চাপে পড়বেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, মানুষ কষ্ট পাবে। তবুও আমাদের অর্থনীতিকে একটা জায়গাতে আনতে হবে। এ ক্ষেত্রে ধীরে ধীরে দাম বাড়লে হয়তো কষ্ট কিছুটা কম হবে। বাংলাদেশ ব্যাংকের উচিৎ হবে সব দিক বিবেচনায় নেওয়া।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
