ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
২৫ জুলাই ২০২৬

আজ বিকালে ঢাকায় আসছেন কাতারের আমির

ডেস্ক রিপোর্ট
515

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪ | ০৪:০৪:০৬ এএম
আজ বিকালে ঢাকায় আসছেন কাতারের আমির ফাইল-ফটো

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, একটি বিশেষ বিমানে আজ বিকাল ৫টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ এপ্রিলের এই সফরে আসছেন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ হতে এটি প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর। কাতারের আমির তার সফর সঙ্গীদের নিয়ে ‘ল্যা ম্যারিডিয়ান’ হোটেলে থাকবেন।
আগামী ২৩ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

তার সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এগুলো হলো: দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত, সাগরপথে পরিবহন সংক্রান্ত, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান্ত, দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এছাড়া শ্রমশক্তিবিষয়ক সমঝোতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ওই দিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সূত্র : বাসস

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬