রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক
ডেস্ক রিপোর্ট
500
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪ | ০৪:০৪:০১ এএম
ফাইল-ফটো
রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থেকে ‘ডন সাগর গ্রুপ’ ও ‘মুন্না গ্রুপ’ নামে পরিচিত দুটি কিশোর গ্যাংয়ের ১৬ জনকে আটক করেছে র্যাব।র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ও রাতে র্যাব-২ এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব-২ এর সিনিয়র এএসপি এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বাসস'কে এসব তথ্য জানান।
তাদের কাছ থেকে চাপাতি, ডেগার, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।র্যাবের দাবি, আটক এই কিশোররা রাস্তাঘাটে দলবদ্ধভাবে চাঁদাবাজি করত। আধিপত্য বজায় রাখতে অন্য কিশোর গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে। তাদের অনেকেই বিভিন্নভাবে চুল কাটিয়ে, রং করে টিকটক ভিডিও করত। অনেকের হাতে গ্যাংয়ের নাম লিখিত ট্যাটু আছে।
আটককৃতরা হলো, শাকিল হাওলাদার (১৮), মুরাদ হোসেন (২০), মামুন খান (১৮), রিফাদ হোসেন (১৮), মো. রায়হান (১৮), হাসান শেখ (১৯), মো. হাসনাইন (১৯), নাসির উদ্দিন আলবানী (১৯), জয় চন্দ্র ঘোষ (১৯) সাগর, সরফরাজ আহমেদ রিমন, পলাশ হোসেন(৩২), মুন্না, রাসেল, উজ্জল হোসেন।
র্যাবের কর্মকর্তা জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যরা। তারা বিভিন্ন মার্কেট ও সড়কগুলোতে ছিনতাই ও চাঁদাবাজি করছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র্যাবকে জানান, তারা ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম করতো। এ সংঘবদ্ধ চক্রের সদস্যরা আসন্ন ঈদকে সামনে রেখে রাতের আধারে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো।
তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় তারা কারাভোগও করেছে বলে র্যাব জানায়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
