আরব আমিরাত থেকে সাত মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে
ডেস্ক রিপোর্ট
594
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৯:০২:৫৪ এএম
ফাইল-ফটো
চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম সাত মাসে প্রবাসীদের থেকে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৯০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ এক লাখ ৪১ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের করা প্রশ্নে তিনি এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্য থেকে এক হাজার ৬১০ মিলিয়ন মার্কিন ডলার, সৌদি আরব থেকে এক হাজার ৬০১ মার্কিন মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র থেকে এক হাজার ৩৩২ মিলিয়ন ডলার, ইতালি থেকে ৯০০ মিলিয়ন ডলার, কুয়েত থেকে ৮৫০ মিলিয়ন, মালয়েশিয়া থেকে ৮৪১ মিলিয়ন, কাতার থেকে ৬৩৭ মিলিয়ন, ওমান থেকে ৫৩৫ মিলিয়ন, সিঙ্গাপুর থেকে ৩৩২ মিলিয়ন ও অন্যান্য দেশ থেকে আরও এক হাজার ৮৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
