ভোলা সোমবার
১০ আগস্ট ২০২৬
২৫ জুলাই ২০২৬

আজ ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট
590

প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২৪ | ০৪:০১:১০ এএম
আজ ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা ফাইল-ফটো

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুরে আসছেন। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠে নৌকার আদলে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে পাঁচ স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে এসে মধ্যাহ্নভোজন করবেন তিনি। পরে বেলা ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন শেখ হাসিনা। 

দীর্ঘ ৫ বছর পর ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মীরা। জনসভাকে সফল করতে এক কাতারে কাজ করছে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এর আগে ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ এসেছিলেন ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ বলেন, নেত্রীর আগমনে ফরিদপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

তিনি বলেন, জনসভাস্থলে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ মানুষের মাঠে প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্যবর্ধনের জন্য রং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।

শহর ঘুরে দেখা যায়, শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা যায় পুলিশ ও আনসার সদস্যদের। সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ এবং অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। মাঠটি চারদিকে বাউন্ডারি ওয়ালে ঘেরা থাকায় দুটি গেইট দিয়ে জনসাধারণের ঢোকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। এছাড়া রঙিন-ভাবে সাজানো হচ্ছে পুরো শহরকে। নতুন করে রং করা হচ্ছে সড়ক ডিভাইডার গুলোতেও। শহরকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। 

সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬