মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ডেস্ক রিপোর্ট
480
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ | ১০:১২:৪৭ এএম
ফাইল-ফটো
২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ-মন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে। অনলাইনে শিক্ষার্থীরা আগামী ১১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমার বিষয়ে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক-ভাবে কিছু জানায়নি মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মান উন্নয়ন করা যায়, কীভাবে আরও যুক্তিসংগত পরীক্ষা নেওয়া যায়, যাতে ভালো ছাত্র ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।
মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে জানিয়ে তিনি বলেন, যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। বেসরকারি সব মেডিকেল কলেজ ভর্তির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ ছাত্ররা সবগুলো কলেজে একবারে চয়েস দিতে পারবে। সরকারি মেডিকেল কলেজ-গুলোয় একই নিয়ম রয়েছে।”
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। এতে সরকারি মেডিকেলে মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৮০টিতে। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ১১৭২৮ আসন রয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটু মিঞা, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
