বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত
ডেস্ক রিপোর্ট
586
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৯:৫৭ এএম
ফাইল-ফটো
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এসব কথা জানান।
তিনি বলেন, ২৪ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এরপর ধীরে ধীরে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও উত্তরাঞ্চলে কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়, লঘুচাপটি আজকে সৃষ্টি হয়েছে। আগামীকাল সমতলে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর শক্তি কমে যেতে পারে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে।
মঙ্গলবার সকাল ৯টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
