১২ ঘণ্টার নতুন সূচিতে চলছে মেট্রোরেল
ডেস্ক রিপোর্ট
651
প্রকাশিত: ৩১ মে ২০২৩ | ০৫:০৫:৫৩ এএম
ফাইল-ফটো
ছয় ঘণ্টার বদলে প্রতিদিন ১২ ঘণ্টার নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে ঢাকায়।
নতুন সূচি অনুযায়ী, ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সেই সঙ্গে বদলেছে সপ্তাহিক ছুটির দিনও, মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকছে মেট্রোরেলের চলাচল।
রাজধানীতে মেট্রোরেলের কাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পটি ২০১২ সালে ১৮ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। এরপর ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারিতে জাইকার সঙ্গে চুক্তি হয় ডিএমটিসিএল’র। কৌশলগত পরিবহন পরিকল্পনায় ২০১৩ সালে মেট্রোরেল স্থান পায়। এরপর মূল নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন।
প্রথমে প্রকল্প নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকার। বর্তমানে মেট্রোরল নির্মাণ খরচ বেড়েছে। এখন মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
