ভোলা বৃহস্পতিবার
২৪ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

রাজধানীর একটি দোকানে চুরি, ভিআইপি ডিউটির অজুহাতে যায়নি পুলিশ

ডেস্ক রিপোর্ট
559

প্রকাশিত: ০২ মে ২০২৩ | ০৪:০৫:১৫ এএম
রাজধানীর একটি দোকানে চুরি, ভিআইপি ডিউটির অজুহাতে যায়নি পুলিশ ফাইল-ফটো

রাজধানীর সাভারে দোকানে চুরি, ভিআইপি ডিউটির অজুহাতে যায়নি পুলিশ । গতকাল রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টা। বন্ধ দোকানের সামনে হাজির হয় তিন চোর। শাটারের মাঝখানে অংশ বাঁকা করে ভেতরে ঢুকে পড়ে এক চোর। বাকি দুজন বাইরে পাহাড়ায়। তারপর দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে বের হয়ে পালিয়ে যায়।

পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ঘটনাটি থানাকেও জানানো হয়। তবে একদিন পার হতে চললেও ঘটনাস্থলে যায়নি পুলিশ। ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকার মারিয়া এন্টারপ্রাইজ নামে একটি কসমেটিক্সের দোকানে।

আজ সোমবার (১ মে) সকালে খবর পেয়ে দোকানে ছুটে আসে দোকান মালিক। পরে থানায় যান। দোকান মালিক মো. মুরাদ বলেন, সকালে আশুলিয়া থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে গিয়ে চুরি বিষয়টি জানাই। পরে তিনি এস আই সোহেল নামে এক অফিসারের ফোন নম্বর দেন। কিন্তু তাকে দুইবার ফোন দিয়েছি।

কিন্তু তিনি আসেননি। তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজে তিনজনকে দেখেছি। কিন্তু কাউকে চিনতে পারিনি। আমার দোকানের থেকে নগদ এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। অন্য আর কিছু খোয়া যায়নি। এ বিষয়ে সোমবার (১ মে) রাত ১০টার দিকে আশুলিয়া থানার এস আই সোহেল রানা বলেন, আজকে কুরগাঁও এলাকায় চুরির ঘটনা শুনেছি। কিন্তু সারাদিন ভিআইপি নিয়ে দৌড়াদৌড়ি করেছি। এত ভিআইপি গেছে যাইতে পারি নাই।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জামাল হোসেন সিকাদার বলেন, অফিসারের তো যাওয়া উচিত ছিল। আমি খবর নিয়ে বিষয়টি দেখছি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬