এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
ডেস্ক রিপোর্ট
612
প্রকাশিত: ০১ মে ২০২৩ | ০৫:০৫:৩৪ এএম
ফাইল-ফটো
মাদারীচরের শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন এক্সপ্রেসওয়ে থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এ সময় দুইজন নিহত হয়েছেন।
উপজেলার পাঁচ্চর সংলগ্ন এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় রোববার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাকচালক ৩৫ বছর বয়সী বশির হাওলাদার এবং যশোরের কোতোয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার ২৫ বছর বয়সী মো. সুজন মিয়া।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাঙ্গিবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে ঠিক করছিলেন। ওই সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির এবং অপর ট্রাকের চালকের হেলপার নিহত হন।
শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ এবং ট্রাক দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
