এসএসসি পরীক্ষা শুরু
ডেস্ক রিপোর্ট
586
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ | ০৪:০৪:০১ এএম
ফাইল-ফটো
এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হলো। রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।
গতবারের চেয়ে এবার ৫০ হাজার ২৯৫ পরীক্ষার্থী বেশি। ৩ হাজার ৮১০ কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এবারও সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তবে ১০০ নম্বরেই প্রশ্ন করা হয়েছে। আর পরীক্ষার সময়ও থাকছে পূর্ণ তিন ঘণ্টা। এ বছর সব বিষয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
