ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
২৫ জুলাই ২০২৬

সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন

ডেস্ক রিপোর্ট
632

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:২৭ এএম
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন ফাইল-ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে পাঁচদিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান, এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত। আন্তর্জাতিক মানদণ্ডেও একই নিয়ম চালু রয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচদিন কার্যক্রম চলেছে। কিন্তু তখনই বলেছিলাম পরবর্তী বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচদিনই হবে। আর দুইদিন শিক্ষকদের বন্ধ থাকবে। কারণ শিক্ষকদেরও কিন্তু দুই একদিন বিশ্রামের প্রয়োজন হয়।

দীপু মনি বলেন, কারিগরি বিভাগে এর আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পরবর্তীতে গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, কারণ শিক্ষকরা অবসরে যাচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী আমরা সেই পদ পূরণ করি। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬